আশফাক আহমদ | জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান চালিয়ে ১৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদককারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।
বিজিবি গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ০৯ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) উপজেলার লাতু বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩৬৪/১১-এস হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের আতুয়া ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির টহল দলকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে আলামত নিয়ে ক্যাম্পে ফেরার পথে
রাত একটা পর্যন্ত বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা হারিছ আলীর বাড়িতে পুনরায় রেট দিয়ে আরো ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উক্ত এলাকায় ২ ধাপে অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মদের মোট পরিমাণ ৫৩.৬২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান,
এব্যাপারে রোববার বিকেলে বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় দুইটি মামলা রুজ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ বড়লেখা থানায় জমা দেয়া হয়েছে ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করেছে।
