ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে ফেন্ড সার্কেল আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

by The Justice Bangla

মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেন্ড সার্কেলের উদ্যোগে আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু সৈয়দ, মহামায়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আবদুল মোমিন, মহামায়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক হানিফ মজুমদার, মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তানজিভ রেজবী।

বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল হালিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী আবদুল কাইয়ুম মেম্বার, যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি এবং সঞ্চালনা করেন মোহাম্মদ পারভেজ, সদস্য, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল

ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম ডমিউটর ২৩ একাদশ ও চম্পকনগর ফুটবল একাদশ। নির্ধারিত সময় শেষে খেলা অমীমাংসিত থাকায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৩–২ গোলে জয় লাভ করে চম্পকনগর ফুটবল একাদশ।

খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন ইয়াসিন মজুদার, প্রতিষ্ঠাতা সদস্য, চাঁদগাজী জুনিয়র একাদশ এবং মোহাম্মদ সালমান, প্রতিষ্ঠাতা সদস্য, বন্ধু একতা সংঘ ক্লাব।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment