প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি

by The Justice Bangla

খলিশাকান্দির ট্রিপল হত্যাকাণ্ড: বিচারের দাবিতে বগুড়ার সাতমাথায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রাম ট্রিপল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথা মোড় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে কর্মসূচিতে শোকাহত স্বজন, শিক্ষক, যুব–ছাত্র সমাজ, নারী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা নিহত সাদিয়ার স্বামী গ্রেফতারকৃত শাহাদৎ হোসেন কাজল-কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদেরও দাবি জানান।

মানববন্ধন থেকে খুনি রেহাই নয়, বিচার চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতমাথা। আয়োজকরা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment