পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ৮ লাখ ৯৩ হাজার ছাড়াল

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৮ লাখ ৯৩ হাজার ১৫৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন কার্যক্রম বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বাংলাদেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তা পাঠাবেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসী ও কর্মসূত্রে দেশের বাইরে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেই পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছে। নিবন্ধনের এই সংখ্যা ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণের ইতিবাচক ইঙ্গিত বলেও মনে করছেন তারা।

You may also like

Leave a Comment