পূজার মত উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন করব এম এ মালিক

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ আজকে হিন্দু ধর্মালম্বীদের জন্য স্পেশাল ইভেন্ট, এটা শুধু হিন্দু ধর্মালম্বীদের জন্য নয়, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমরা ঈদ, পূজা, রোজায় সবাই একত্রে বাস করি, একে অপরের খুব রিসপেক্টেবল ভাবে পাশে থাকি।

০২ তারিখ (বৃহস্পতিবার) শারদীয় দুর্গোৎসব ২০২৫ এর উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান “সুবোধ মঞ্চ” আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা আগামী ফেব্রুয়ারিতে ঠিক এভাবেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন করব।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষে আপনাদেরকে শারদীয় দুর্গা পূজার গ্রহণ করার জন্য আমাকে বলেছে।

আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরাকায়স্থ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষসহ অনেক নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment