নাইক্ক্যংছড়ি ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ তিনজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বিজিবি৷

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলপাড়া এলাকায় টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে তিনজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়।

আটকরা হলেন, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৯ এর মৃত হাফেজ আহমেদের ছেলে মো. হাসান (২৫), ব্লক সি-৮ এর আ. রহিমের ছেলে এনাম করিম (২৫) এবং ব্লক এ-৯ এর মো. হাসানের ছেলে মো. আয়াস (২১)।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

You may also like

Leave a Comment