তৃণমূল পর্যায়ে দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে হবে

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তর্গত ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জনাব শওকত আজম খাজা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২১ নম্বর জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব তৌহিদুস সালাম নিশাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিহাব উদ্দিন মুবিন যুগ্মআহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি, শাহেদ বক্স সাবেক সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, মন্জুর রহমান চৌধুরী,সাবেক সভাপতি কোতয়ালী থানা বিএনপি।

প্রধান অতিথি জনাব শওকত আজম খাজা বক্তব্যে বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি জনগণের দল। আজকের এই কমিটির মাধ্যমে জামাল খান ওয়ার্ডে নতুন করে সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে হবে।

তিনি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আহ্বায়ক জনাব তৌহিদ সালাম নিশাদ বলেন, ২১ নম্বর জামাল খান ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে একত্রিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনের কাতারে থাকব।

তিনি আরও বলেন, এই কমিটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি হবে জনগণের কল্যাণে নিবেদিত একটি সক্রিয় সংগঠন।

পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বিএনপির নীতিমালা ও আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি সম্প্রতি গঠন করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী।

You may also like

Leave a Comment