ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫০ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং একই সঙ্গে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা তাদের অন্যতম দায়িত্ব। এ সময় সীমান্ত এলাকার মানুষকে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
