জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৭ নভেম্বরের জনসভায় প্রধান অতিথি থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপি এক প্রস্তুতি সভার আয়োজন করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

সভায় মহানগর বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে ৬ নভেম্বর সকাল ১১টা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ।
৭ নভেম্বর বিকাল ৩টা: নগরীর বিপ্লব উদ্যানে জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটির মধ্য দিয়েই সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে উদার, অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন বাংলাদেশী জাতীয়তাবাদের যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের সূচনা করেন।”

তিনি আরও বলেন, শহীদ জিয়া সমাজতন্ত্রের নামে লুটপাটনির্ভর অর্থনীতির পরিবর্তে উৎপাদননির্ভর উন্নয়নের পথে দেশকে ফিরিয়ে আনেন। কৃষক, শ্রমিক ও যুব সমাজের মধ্যে নতুন কর্মপ্রেরণা জাগিয়ে তুলেছিলেন তিনি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ জিয়ার আদর্শই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সভাপতির বক্তব্যে জনাব এরশাদ উল্লাহ বলেন, ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনার প্রতীক। ১৯৭৫ সালের এই দিনে জাতি বিভাজন ও অনিশ্চয়তার অন্ধকার থেকে ঐক্যের পথে যাত্রা শুরু করেছিল। শহীদ জিয়া ধর্ম, পেশা ও শ্রেণি নির্বিশেষে সকল নাগরিককে জাতীয় ঐক্যের অংশ হিসেবে পরিচিত করেছিলেন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও জনগণের আস্থা পুনরুদ্ধারই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চাবিকাঠি।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম এ হান্নান, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মোশারফ হোসেন ডিপটি, মোহাম্মদ জাফর আহমেদ, এ কে খান, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, নূর উদ্দিন নুরু, আবু মুসা, হানিফ সওদাগর, মো. আজম, আশরাফুল ইসলাম, মো. ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নুরুন্নাবাহার, মোশারফ হোসেন দিপ্তী, মোহাম্মদ সাহেদ, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, জমির উদ্দিন নাহিদ, সাইফুল আলম, শরিফুল ইসলাম তুহিন, মাওলানা শহীদুল্লা চিশতী, জয়নাল আবেদীন, মনিরুজ্জামান প্রমুখ।

You may also like

Leave a Comment