ছাগলনাইয়ার মহামায়ায় বন্ধু একতা সংঘের আয়োজনে ডে–নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা মধ্যম পাড়ায় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় শুরু হয়েছে ডে–নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। মাটিয়া গোদা মধ্যম পাড়া বন্ধু একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন। তিনি বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আবদুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল পাটোয়ারী, মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুন্সী ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি তানজিভ রেজবী, প্রবাসী ও সমাজসেবক সাইফুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মুন্সী জামাল উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক দাউদ নবী। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক নুর আহম্মদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী, মোহাম্মদ আলম, আশিক, নোমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সী আবদুল কাইয়ুম মেম্বার। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার যুবকদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাবু ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে মজুমদার বাড়ি ফুটবল একাদশ ৩–০ গোলে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে চাঁদগাজী জুনিয়র একাদশ ২–০ গোলে নিউ গোল্ডেন ক্লাব মাটিয়া গোদাকে পরাজিত করে। ম্যাচগুলোতে রেফারির দায়িত্ব পালন করেন ইয়াসিন মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য—চাঁদগাজী জুনিয়র একাদশ।

উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ডে–নাইট মিনি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

You may also like

Leave a Comment