মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হযরত মুন্সি জমির উদ্দিন (রহ.) স্মরণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন মহামায়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন। তিনি পরীক্ষার্থীদের পড়াশোনা, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মনোবল বাড়াতে উৎসাহমূলক কথা বলেন।
ফজলুল করিম লিটন বলেন,
এই বৃত্তি পরীক্ষা শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য একটি বড় সুযোগ। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজনের জন্য কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রতিবছর এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।
পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা সহযোগিতা করেন।
