চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে একজন গ্রেফতার

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

১৪ জুন ২০২৫ (শুক্রবার) রাত ৩টা ১০ মিনিটে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই মো. মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি: নাম: মো. মহিউদ্দিন (৪৪)
• পিতা: মৃত আসমত উল্লাহ
• মাতা: মৃত রেজিয়া বেগম
• ঠিকানা: মোহরা, কাজীরহাট কুমারপাড়া, সিরাজ কলোনী, থানা: চান্দগাঁও, জেলা: চট্টগ্রাম

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মহিউদ্দিন সিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ও সিএমপি অধ্যাদেশ বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment