নিজস্ব প্রতিবেদকঃ মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে (নিঃ) মোঃ ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ ইসতিয়াক (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইসতিয়াক, পিতা-বখতিয়ার, মাতা-মর্জিনা বেগম, সাং-খাজা রোড, আমিনের দোকান সংলগ্ন মনু কন্ট্রাক্টরের বাড়ি, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পেনাল কোড-১৮৬০ এর ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/১০৯/৩৪ এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
