চান্দগাঁও থানার অভিযানে এক পেশাদার চোর গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম, ৫ জুন ২০২৫: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে নিয়মিত চুরির মামলায় পেশাদার এক চোরকে গ্রেফতার করা হয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই নুরুজ্জামান এবং তার সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭:৩০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চান্দগাঁও থানায় দায়েরকৃত নিয়মিত মামলা (ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড) এর পলাতক আসামি মোঃ সোহাগ (২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সোহাগ লক্ষ্মীপুর জেলার রশিদপুর ইউনিয়নের রোকনপুর, চৌধুরী বাড়ির বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম সদরঘাট থানাধীন আইচ ফ্যাক্টরি রোডের সাইফুল কলোনীতে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, মোঃ সোহাগ একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি জানান, চট্টগ্রাম মহানগর এলাকায় চুরি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment