চবি ছাত্রনেতাদের উৎসবমুখর গণসংযোগ, সালাহউদ্দিন আহমেদের পক্ষে প্রচারণা জোরদার

by The Justice Bangla

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজার–১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। সোমবার বিকেলে আসনের অন্তর্গত চকরিয়ার চরণদ্বীপ ও বুড়িপুকুর এলাকায় তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ছাত্রনেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী কর্মসূচি তুলে ধরেন। তারা বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহদাৎ হোসেন, সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাবেক যুগ্ম সম্পাদক আরমানুল ইসলাম, সহসভাপতি শহিদ ফয়সাল, ছাত্রনেতা জুনাইদ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment