চট্টগ্রামে নব প্রত্যাশা ক্লাবের আয়োজনে হাসান শরীফ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম: ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ৯নং উত্তর পাহাড়তলী আকবরশাহ জনতা কলোনি হীল সাইড মাঠে শুরু হয়েছে হাসান শরীফ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। নব প্রত্যাশা ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল আমাদের জাতীয় আবেগের অংশ, এ ধরনের আয়োজন তরুণদের মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল্লাহ বাহার। সভাপতিত্ব করেন শাহা জাহান চৌধুরী এবং সঞ্চালনা করেন এসএম হাসান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন—দ‍্যা জাস্টিস বাংলার সম্পাদক-মোহাম্মদ সামির,৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য ফজল আমিন ডি সি,পেয়ার আহমদ, হাবিবুর রহমান, নুরুজ্জামান, মহিউদ্দিন মাহি, মিজান, সাহেদ, মুরাদ, রিপন, এমরান, জামাল, রিদেয়ান প্রমুখ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সামাজিক ব্যক্তিত্ব।

উদ্বোধনী ম্যাচে স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে তৈরি হয় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ। খেলোয়াড়দের দক্ষতা ও দর্শকদের উচ্ছ্বাস টুর্নামেন্টকে পরিণত করে মিলনমেলায়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে চট্টগ্রামে নতুন প্রজন্মের ফুটবলারদের উঠে আসার সুযোগ তৈরি হবে এবং সমাজে ক্রীড়াচর্চার পরিসর আরও বিস্তৃত হবে।

You may also like

Leave a Comment