তরুণদের মাঠমুখী করতে জিয়া ফুটবল টুর্নামেন্ট ঐতিহাসিক উদ্যোগ ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মহানগর বিএনপির কার্যালয় নসিমন ভবনের দলীয় চত্বরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জনাব মাহাবুবের রহমান শামীম।
বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতেই আমাদের এই আয়োজন।
তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা বিকাশ ও ফুটবলের জাগরণ সৃষ্টি করতেই ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর আয়োজন। আগামী ২৪ অক্টোবরের দিনটি যেন উৎসবমুখর হয়ে ওঠে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফুটবলই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে’ ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন,
জিয়া ফুটবল টুর্নামেন্ট তরুণ সমাজকে মাঠমুখী করার এক ইতিবাচক উদ্যোগ। ফুটবল এমন এক খেলা যা মানুষকে শৃঙ্খলাবোধ, পরিশ্রম এবং দলবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়।
চট্টগ্রাম ফুটবলের ঐতিহ্যের শহর। এই টুর্নামেন্ট সেই গৌরব ফিরিয়ে আনবে এবং এখান থেকেই গড়ে উঠবে জাতীয় পর্যায়ের নতুন তারকা খেলোয়াড়।
তরুণরাই জাতির প্রাণশক্তি ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন,
তরুণ প্রজন্ম দেশের প্রাণশক্তি। খেলাধুলা তরুণদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে। বিএনপি সবসময় তরুণদের মেধা ও শক্তিকে উৎসাহিত করেছে, আর এই টুর্নামেন্ট সেই ধারাবাহিকতারই অংশ।
সভায় সভাপতিত্ব করেন এরশাদ উল্লাহ, সঞ্চালনায় নাজিমুর রহমান
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ
ও সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম.এ. আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস.এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, ইকবাল চৌধুরী, আবুল ফয়েজ, ইসকান্দর মির্জা, জয়নাল আবেদীন জিয়া, এম.এ. হান্নান, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশারফ হোসেন ডিপটি, নুর উদ্দিন হোসেন নুরু, জাফর আহাম্মেদ ও মোহাম্মদ আজম।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জমির উদ্দিন নাহিদ, মোহাম্মদ আলমগীর, সাবের হোসেন টারজান, সেলিম হাফেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ হবে আলোর মঞ্চ’ নেতৃবৃন্দের অভিমত
সভা শেষে নেতৃবৃন্দ বলেন, জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ হবে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার মঞ্চ, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ।
চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জনাব মাহাবুবের রহমান শামীম।
