চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেপথ্য নায়ক সাংবাদিক ওয়াহিদ জামান

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ  ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়। চট্টগ্রামে এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নেপথ্য চরিত্র হয়ে ওঠেন সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান। শুরুতে তিনি কেবল প্রতিবেদন করছিলেন, তবে এক পর্যায়ে তিনি সরাসরি আন্দোলনের সহায়ক হয়ে ওঠেন। ছাত্র সমন্বয়কদের আস্থা ও নির্ভরতার গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেন।

টাইগার পাস এলাকায় এক সাহসী ছাত্রের ভিডিও দেখে আন্দোলনের গভীরতা অনুধাবন করেন ওয়াহিদ। একাই পুলিশের মুখোমুখি হলেন খান তালাত মাহমুদ রাফি – সেই ভিডিও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নেন।

এরপর চট্টগ্রামে ছাত্রনেতা ওয়াসিম আকরামের সঙ্গে দেখা হয় চকবাজারের প্যারেড মাঠ সংলগ্ন সড়কে । ৩/৪ দিন পর ওয়াসিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুলত ওয়াসিম শহীদ হবার ঘটনায় মর্মাহত হয়ে ওয়াহিদ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

তিনি ১১ জন সাংবাদিককে নিয়ে আন্দোলনের পরিকল্পনা, প্রচার এবং সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করেন। কিন্তু কিছু সাংবাদিক তাদের নাম গোপন সংস্থার কাছে দিলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। সমন্বয়কদের গ্রেফতার এড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠে। পরে দুবাই থেকে বিএনপির এক নেতার সহায়তায় ছাত্র সমন্বয়কদের ব্যক্তিগত মোবাইল ফোন পরিবর্তনের ব্যবস্থা করেন। তাদের পৌঁছে দেন নতুন সিমকার্ড।

সাংবাদিক, সেনাকর্মকর্তা, আইনজীবীদের একটি প্ল্যাটফর্ম এই আন্দোলনকে সহযোগিতা করে আসছিলো। তাদের পরামর্শ অনুযায়ী কর্মসূচীর নিরাপদ স্থান নির্ধারণ, আহতদের চিকিৎসা, সমন্বয়কদের নিরাপদ বাসস্থান ঠিক করা, গ্রেফতার এড়িয়ে কর্মসূচিতে আনা -নেয়া করা। এসব কিছুতেই কেটেছে পুরো জুলাই।

ওয়াহিদ ও আইনজীবী রেজাউল ইসলাম মিলে ছাত্রনেতাদের গোপন আশ্রয় ঠিক করেন। খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদসহ বেশ কয়েকজন সমন্বয়ক জুলাইয়ের শেষ সপ্তাহে এসব আস্তানায় থেকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের ৪ আগস্ট ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন ওয়াহিদ জামান । কাউকে পাঠানো হয় কাভার্ড ভ্যানে, কেউ অ্যাম্বুলেন্সে, আবার কেউ সবজিভর্তি ট্রাকে।

তিনি ছাত্রদের সঙ্গে গোপন কোডে যোগাযোগ রাখতেন, সাংবাদিক ও আইনজীবীদের সহায়তায় কর্মসূচি শেষে সমন্বয়কদের নিরাপদে সরিয়ে নিতেন।

ওয়াহিদ বলেন, “এই আন্দোলন সফল হয়েছে সবাই মিলে পাশে দাঁড়ানোর জন্য—সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সাধারণ মানুষ।

ওয়াহিদ জামানের মতো মানুষদের অবদানে এই আন্দোলন পরিণত হয় একটি জাতীয় আন্দোলনে।

You may also like

Leave a Comment