চট্টগ্রামে অবৈধ গাড়ি বন্ধে বিআরটিএ’র কড়া পদক্ষেপ, প্রশংসায় ভাসছেন ম্যাজিস্ট্রেট ফাহমিদা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ চট্টগ্রাম মহানগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
অভিযানকালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হিউম্যান হলার যানবাহনের রুট পারমিটের শর্ত ভঙ্গের কারণে ৮টি যানবাহন ডাম্পিং করা হয়।
ডাম্পিংকৃত যানবাহনের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো, চট্টমেট্রো-ফ-১১-৩০৪১, চট্টমেট্রো-ফ-১১-১২৮৫, চট্টমেট্রো-ফ-১১-০৯৮৬, চট্টমেট্রো-ফ-১১-০৬৫৩, চট্টমেট্রো-ফ-১১-০৮১০, চট্টমেট্রো-ফ-১১-১৫২৭, চট্টমেট্রো-ফ-১১-১৫২৭, চট্টমেট্রো-ফ-১১-১৩২২।
বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment