সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ সোনাগাজীর আমিরাবাদ ও মতিগঞ্জ দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চানকাজী দখলকৃত খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন।
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চানকাজী খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বরাজপুর- আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা।
১১ (জুলাই)শুক্রবার সকালে উপজেলার
মতিগঞ্জ ও পশ্চিম আহাম্মদপুর গ্রামে দখল হওয়া খাল ও সড়কের উপর দাঁড়িয়ে আয়োজিত মানববন্ধনে স্বরাজপুর ও পশ্চিম আহম্মদপুরসহ ৫টি গ্রামের কৃষক,মৎস্যজীবি ও কয়েক’শ স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ফেনী জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট জিয়াউল হায়দার ফরহাদ, স্বরাজপুর ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও সামাজিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম দোলন, স্বরাজপুর আদর্শ সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, সাইফুর রহমান রাসেল, সিনিয়র সিটিজেন খুরশিদ আলম, গাজী আবুল বশর প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, স্বরাজপুর ও পশ্চিম আহাম্মদপুর গ্রামের চানকাজী খালটি দেশ স্বাধীন হওয়ার আগ থেকে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত ছিলো। দেশ স্বাধীন হওয়ার পর প্রভাবশালী মহল যে যার মতো করে দীর্ঘদিন ধরে দখল করে খালের উপর কেউ বাড়ী তৈরি করছে,কেউ মুরগির খামার,গাছ বাগান,মৎস্য প্রকল্প,পুকুরের পাড় ও যাতায়াতের জন্য মাটি ভরাট করে রাস্তা বানিয়ে দখলে নিয়েছে। খাল দখলের কারণে বর্ষা মৌসুমে বৃস্টির পানিগুলো জমাটবদ্ধ হয়ে থাকে। খালের পানি প্রবাহ বন্ধ থাকায় ফসল আবাদে সমস্যার সম্মুখিন হচ্ছেন শতশত পরিবার। মানববন্ধনে দ্রুত দখল হওয়া খাল উদ্ধার করে পুনঃখননের দাবি জানান তারা।
