কোরআনের পাখিদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি: বৃত্তের উদ্যোগে দেড়শ শিশু পেল ঈদ বস্ত্র

by The Justice Bangla

খালেদ বিন সবুরঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের চরটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বৃত্ত। সংগঠনটির উদ্যোগে দেড়শ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

বুধবার আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা নতুন পোশাক পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কোরআনের পাখি হিসেবে পরিচিত এসব শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, বৃত্ত একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান, যা ২০১৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের দেবপাহাড় এলাকায় তাদের পরিচালিত বর্ণমালা ইস্কুল এর মাধ্যমে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ঈদকে ঘিরে প্রান্তিক অঞ্চলের শিশু ও শহরের পথশিশুদের মাঝে নিয়মিতভাবে ঈদ বস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ আয়োজনের প্রথম পর্ব হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, সমাজের বিত্তবানদের এগিয়ে এলে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। তারা চান, ঈদের আনন্দ কেবল সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক।

সর্বোপরি, এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে পবিত্র ঈদের আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

You may also like

Leave a Comment