কৃষিজমির টপ সয়েল কাটায় স্ক্যাভেটর চালককে এক লাখ টাকা জরিমানা সোনাগাজীতে

by The Justice Bangla

স্টাফ রিপোর্টারঃ ফেনীর সোনাগাজীতে কৃষিজমির উর্বর টপ সয়েল কাটার অপরাধে মোহাম্মদ বাবর নামে এক স্ক্যাভেটর চালককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের সাহেবঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্ক্যাভেটরচালক মোহাম্মদ বাবরকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

You may also like

Leave a Comment