কারওয়ান বাজারে এনইআইআর প্রকল্পের বিরোধিতায় মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক বন্ধ

by The Justice Bangla

স্টাফ রিপোর্টারঃ ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা ক্রসিং আটকে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। পুলিশ বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ করে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বারবার অনুরোধ করেও তাদের সড়ক থেকে সরে যেতে রাজি করাতে পারেননি।

জানা যায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) প্রকল্পের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছেন। এনইআইআর বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার বিটিআরসির সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বিটিআরসি অনিয়মিত বা আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে সড়ক বন্ধ রয়েছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।

You may also like

Leave a Comment