আলাদা পথে তাহসান–রোজা

by The Justice Bangla

বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর পাওয়া গেছে। বিয়ের এক বছরের মধ্যেই তারা আলাদা হয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

সময় সংবাদকে দেওয়া এক বক্তব্যে তাহসান খান বলেন,
‘খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি।

তিনি জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি বরাবরই অনিচ্ছুক। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন। তাহসান বলেন,
‘ভুল তথ্য ছড়ানো হচ্ছিল বলেই বলতে হচ্ছে আমরা এখন আর একসঙ্গে থাকছি না।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গত জুলাই মাস থেকে তারা আলাদা থাকছেন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনই ভিন্ন পথে এগোচ্ছেন।

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।

নতুন জীবন শুরু করে যে সম্পর্কটি নিয়ে ভক্তদের মধ্যে আশার আলো জেগেছিল, তা অল্প সময়েই বাস্তবতার কঠিন মুখোমুখি হলো এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

You may also like

Leave a Comment