138
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১ টার দিকে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।
পানিতে ভেসে যাওয়া ওই ব্যক্তির নাম দানু মিয়া (৪২)। দানু মিয়া ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের পুত্র।
তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিন তার পরিবার।
স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
