অনির্দিষ্টকালের জন্য সারাদেশে বন্ধ জুয়েলারি দোকান!

গ্ৰেফতার বাজুস সহ-সভাপতি!

by Samir Khan

নিজস্ব প্রতিবেদক: বাজুসের সহ-সভাপতি গ্ৰেফতারের জেরে আজ ২৯ মে (বৃহস্পতিবার) থেকে সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বুধবার ২৮ মে রাতে তাদের এই কর্মসূচি ঘোষণা করেন। ফলে সারাদেশে অচল হয়ে পড়ে স্বর্ণ ব্যবসার খাত।

বুধবার রাতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সমিতির সহ-সভাপতি মো. রিপানুল হাসান সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

সংগঠনটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয় ,বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলার জেরে গ্ৰেফতার করা হয়।

তার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

You may also like

Leave a Comment