২৮ অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

খুনিদের বিচারের দাবিতে ক্ষোভ, দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমেই প্রতিশোধ নেওয়া হবে আলা উদ্দিন সিকদার

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মীরসরাই পৌর সদরে এ বিক্ষোভ মিছিল ও মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও সন্দ্বীপ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলা উদ্দিন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে আলা উদ্দিন সিকদার বলেন, আজ সময় এসেছে খুনিদের বিচারের আওতায় আনার। ইনশাআল্লাহ, সকল খুনের বদলা নেওয়া হবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর, মাওলানা নিজাম উদ্দিন, মো. শিহাব উদ্দিন, শফিকুল আলম সিকদার, মো. লোকমান হোসেন, হাফেজ ইকরাম, সাকিব প্রমুখ নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment