অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা আসলাম চৌধুরী- জামিলা নাজনীল মাওলা

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধি | জাস্টিস বাংলাঃ অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা আসলাম চৌধুরী চট্টগ্রাম ৪ আসনের নির্বাচনী প্রচারণায় এমনটাই মন্তব্য করেন আসলাম চৌধুরীর সহধর্মিণী জামিলা নাজনীল মাওলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন কড়া নাড়ছে দরজায় ঠিক তখনই প্রার্থীদের হয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন নেতাকর্মী ও সমর্থকেরা। এরই মধ্যে প্রার্থীদের স্ত্রী-সন্তান থেকে শুরু করে স্বজনদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশে চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা।

সোমবার সকালে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ’র সহধর্মিণী জামিলা নাজনীল মাওলা স্বামীর জন্যে জনগণের কাছে দিনরাত ভোট চেয়ে পুরো নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

এসময় তিনি ভোটারদের কাছে বলেন, বিগত সতেরো বছর আমার স্বামী অন্যায়ের সাথে আপোষ না করায় তাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে।

মজলুম স্বামীর জেল জুলুমের কথা তুলে ধরার পাশাপাশি নিজের এবং একমাত্র কন্যা সন্তানের দীর্ঘ ৯ বছরের অবর্ণনীয় লড়াই সংগ্রামের কথাও বলেন
জামিলা নাজনীল মাওলা।

আসলাম চৌধুরীর সহধর্মিনীর মুখে পুরো চৌধুরী পরিবারের কষ্ট-ত্যাগ আর দীর্ঘ সংগ্রামের কথা শুনে উপস্থিত শ্রোতারা আবেগ প্রবণ হয়ে পড়েন।

You may also like

Leave a Comment