সোনাগাজীতে নিবন্ধিত জে‌লে‌দের মা‌ঝে বকনা বাছুর ও বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

by The Justice Bangla

ফেনী প্রতি‌নি‌ধিঃ  সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উ‌দ্যো‌গে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জে‌লে‌দের মা‌ঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকা‌লে উপ‌জেলা পরিষদ চত্বরে মৎস্য অফিস কার্যালয়ের সামনে উপজেলার প্রান্তিক জেলেদের মধ্যে থেকে নিবন্ধিত সুফলভোগী ১৬ জন জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ৩য় ধাপে ১৬টি বকনা বাছুর বিতরণ করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার নাজিয়া হোসেন ।
বিতরণকা‌লে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজিয়া হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, জেলা মৎস্য অফিসের হিসাব রক্ষক মোশাররফ হোসেন,
ক্লাস্টার অফিসার সুলতান বেগমসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজিয়া হোসেন ব‌লেন, নিবন্ধিত জেলেদের সরকারি আদেশ নিষেধ মেনে ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে আহ্বান জানান এবং প্রাপ্ত বাছুর লালন-পালন করে স্বাবলম্বী হতে উদ্ধুদ্ধ করেন তিনি। তিনি আরো বলেন,বকনা বাচুর বিক্রি না করে গরু বড় করে পরিবার সচ্ছল করে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার জন্য জোর তাগিদ দেন।
বকনা বাচুর বিতরণ শেষে চব্বিশের আগষ্ট মাসের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ৫০ জন মৎস্য চাষীদের মাঝে ২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য খাদ্য বিতরণ করেন নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

You may also like

Leave a Comment