বিশেষ সংবাদদাতাঃ ভারতীয় চোরাই পণ্যের সম্রাট হিসেবে পরিচিত সিলেট জৈন্তাপুর উপজেলার বিএনপি সভাপতি আব্দুর রশিদ (সাবেক ইউপি চেয়ারম্যান। পুলিশ, সীমান্ত রক্ষী বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছে নস্যি। তার কথায় নত না হলে বদলি করিয়ে নিজের ক্ষমতা দেখানো তার স্বভাব। সেকারনে কর্মরত অনেক অফিসার তাকে বাধ্য হয়ে সমীহ করেন নিজেদের চেয়ারের স্বার্থে।
ফ্যাসিস্ট আমলেও তার চোরাই ব্যবসা বন্ধ হয়নি, বরং আওমীলীগ ডেভিলদের সাথে মিলেমিশে চোরাই ব্যবসায় অপ্রতিরোধ্য ছিলেন তিনি। আওয়ামীলীগ বিরোধী আন্দোলনে সংগ্রামে নিস্তব্ধ ছিল তার দায়িত্বরত জৈন্তাপুর উপজেলা। কারন ফ্যাসিস্টদের সাথে সখ্যতা ছিল তার। পদবী নিয়ে একাকার হয়েছিলেন আওয়ামীলীগের পথে। তাই কখনও আসামী হননি আওয়ামীলীগ বিরোধী নাশকতা মামলায়।
কিন্ত ৫ আগস্ট পট পরিবর্তনের পর অনেকটা বেকায়দায় পড়ে যান তিনি।
প্রশাসনে নতুন সেট আপে খুব সুবিধা করতে পারছিলেন না তিনি। তার চোরাই ব্যবসার একচ্ছত্র আধিপত্য ভাটা পড়তে থাকে, এতে প্রশাসনের উপর তার মনে সৃষ্টি হয় চাপা ক্ষোভ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা ঘটনা। গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় ঘটে এ ঘটনা। এ হামলার ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে দায়ের করা হয় মামলা।
এমামলার পর ভারতসহ বিভিন্ন স্থানে পালিয়ে যায় বিএনপি সভাপতি রশিদ চেয়ারম্যান সহ অন্যরা। এক পর্যায়ে এ আসামীদের অনেকে জামিন নেন আদালত থেকে। রোববার ওই আসামীদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জন আসামী কারাগারে পাঠানো হয়।
রোববার সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন।এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামিরা।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসার পথে একদল চোরাকারবারি পূর্ব পরিকল্পিতভাবে সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন এবং তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।
