সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

by The Justice Bangla

ঢাকা প্রতিনিধিঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত প্রধান অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, অনুষ্ঠান শুরুর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন।

মেডিকেল বোর্ডের পরামর্শে যাত্রা
এর আগে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন।
দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন থাকায় তার যাতায়াতে বিশেষ সতর্কতা নেওয়া হয়।

দলের সিনিয়র নেতাদের উপস্থিতি
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, পরিবারের সদস্য নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।

সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

You may also like

Leave a Comment