সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও ১১ নেতা বহিষ্কার

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেস্কঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ১১ জন নেতাকে বহিষ্কার করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মো. আছিফ তুহিন গাজী; মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী ও ইয়াজ্জেম হোসেন রোমান; শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম ও আলমগীর হোসেন আলম; শিবচর পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লা এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, একই অভিযোগে আরও ১০ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. মুসফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খায়রুল ও মো. জালাল উদ্দীন; নড়াইল জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment