শুল্ক ইস্যুতে আমার ওপর খুশি নন মোদি: ট্রাম্প

by The Justice Bangla

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কুয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর খুশি নন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, শুল্ক ইস্যুর মধ্যেই প্রধানমন্ত্রী মোদি তার সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল। প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে চেয়ে বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?আমার সঙ্গে মোদির সম্পর্ক খুব ভালো। কিন্তু তিনি আমার প্রতি খুশি নন, কারণ ভারতকে উচ্চ হারে শুল্ক দিতে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে লাভবান হচ্ছে।
‘শুল্কের কারণে যুক্তরাষ্ট্র আরও ধনী হয়ে যাচ্ছে, বলেন ট্রাম্প।

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি জানতেন যে তিনি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট।
মোদি খুব ভালো মানুষ। তিনি বুঝতেন যে আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে, আর আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি, বলেন ট্রাম্প।

এ সময় তিনি উল্লেখ করেন, শুল্ক চাপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।

বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে এবং বিষয়টি এখন অগ্রসর হচ্ছে। আমরা পরিস্থিতি বদলে দিচ্ছি। ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে, বলেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বাণিজ্য, প্রতিরক্ষা ও ভূরাজনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ মাত্রা পেয়েছে। শুল্ক ও রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের অবস্থান দুই দেশের আলোচনায় বারবার উঠে আসছে।

You may also like

Leave a Comment