মোহাম্মদ সাগরঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা ভিপি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে শীর্ষ তিন পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনার পর বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিবকে ৮৭০ ভোটে পরাজিত করেন। এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
জিএস পদে শিবিরের আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।
এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।
নির্বাচনে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট কার্যক্রম ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে সম্পন্ন হয়।
নির্বাচন কয়েকটি স্থগিতকৃত কেন্দ্রের ভোট গ্রহণের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণা করে শিক্ষার্থীদের মধ্যে এই নির্বাচনের উত্তাপ।
