মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ ঢাকা মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ছিলেন ডা. মোহাম্মদ কফিল উদ্দিন। শিবিরের রাজনীতির কারণেই তাঁকে স্টাডি ব্রেক দিতে ও হল ছাড়তে হয়েছিল। কর্মজীবনে এনডিএফ এর সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে ড্যাব পরিচয়ে চিকিৎসকদের ওপর চাপ প্রয়োগ, বদলির হুমকি এবং ইন্টার্ন চিকিৎসকদের ভোটার তালিকায় জালিয়াতিরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইন্টার্নদের দাবি কফিল উদ্দিন পূর্বের ব্যাচের ১৫ জনকে তালিকায় যুক্ত করান এবং রাতে ফোন দিয়ে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলেন।
সব অভিযোগ অস্বীকার করে ডা. কফিল জানান, আমি কারো ওপর চাপ দেইনি।
তবে ড্যাবের সাবেক নেতারা বলছেন তিনি কখনোই ড্যাবের সদস্য ছিলেন না বরং জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন।
