শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ

by The Justice Bangla

চট্রগ্রাম প্রতিনিধিঃ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে দুঃস্থ এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি, দোয়া-মুনাজাত ও মিলাদ কিয়ামের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্ট ২৪’র অভ্যুত্থানে যোদ্ধাহত তানভিরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম কমিটির সদস্য, ছাত্রদল নেতা মনির হোসেন আবিরের সার্বিক তত্ত্বাবধানে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ডাক্তার মেহেদী হাসান ইমাম, সাবেক ছাত্রদল নেতা চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালের অর্থপ্যাথিক চিকিৎসক সালাহ উদ্দিন স্বপন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের দাপ্তরিক দায়িত্ব প্রাপ্ত সাজ্জাদ হোসেন খান, চসিক ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাবেক সদস্য সচিব জাবেদ ওমর, নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, রবিউল হোসেন সুমন, ইরফানুর রশীদ, জুলাই-আগস্ট যোদ্ধা জাহিদুল ইসলাম বাবু, মাহতাব উদ্ দৌল্লা মেহেদী, মুহাম্মদ জিসান, মুহাম্মদ ইমাম হোসেন প্রমুখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী সরণিতে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের পক্ষ  থেকে দুঃস্থ এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

You may also like

Leave a Comment