শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা যাচাই করে আব্দুল হান্নানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনের প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় উদঘাটনে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

You may also like

Leave a Comment