মীরসরাই প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. শহিদুল আলম এবং সঞ্চালনা করেন খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাঈন উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন নুরুল আলম কোম্পানি, সালা উদ্দিন, শহিদুল ইসলাম, শাহদাত মেম্বার, নুর উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসলাম খান, নাজিম ও সায়েদ নবী।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, নাজমুল হাসান, করিম, সবুজ, রাজু, বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মিরাজ উদ্দিন, সদস্য সচিব শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সামিম, মাসুম, আসিফসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
