রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) কক্সবাজার পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মো: শেফায়েত উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা ।

তিনি জানান, চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, রামুতে রেললাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। রেললাইনের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়তই ঝুঁকির মধ্যে পড়ছে । স্থানীয়রা অনতিবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment