25
জাস্টিস বাংলা ডেস্কঃ ইরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে আলি লারিজানি বলেন, প্রায় এক সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর ইরানের বাহিনী কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে বা কোথায় তাদের আটক করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
