মীরসরাইয়ের এলপিজি সিলিন্ডার বাহী গাড়ি উল্টে পথচারী ভিক্ষুক নিহত,আহত ২

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক পথচারী ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ এতে চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে৷ নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা৷ তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় একজন ভিক্ষুক৷

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর এলাকার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে মুহুর্তে উল্টে যায় ৷ উল্টে যাওয়ার আগে পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি৷

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে৷ বিস্তারিত তথ্য পরে জানানো যাবে৷

You may also like

Leave a Comment