মিরসরাইয়ের মঘাদিয়ায় ধানের শীষের পক্ষে শাহিদুল ইসলাম চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার বার্তা পৌঁছে দিচ্ছেন মাঠে মাঠে

by The Justice Bangla

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার তিনি মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজার, মিয়াপাড়া, মজুমদারহাট ও সাধুরবাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন। দিনব্যাপী গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী এবং নবীণ-প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

শাহিদুল ইসলাম চৌধুরী বলেন,দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আজ জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে চায়। আমরা যদি সৎ ও দায়বদ্ধ রাজনীতি করি, জনগণ নিশ্চয়ই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের জয় নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, মিরসরাই সম্ভাবনার জনপদ। আওয়ামী শাসনের দীর্ঘ সময় এই অঞ্চল উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। আমাদের লক্ষ্য—প্রতিটি শিল্প ও প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে আধুনিক, নিরাপদ ও শিল্পায়িত ‘সেইফ মিরসরাই’ গড়ে তোলা।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হারুন, বিএনপি নেতা শহীদুল ইসলাম, খোরশেদ আলম, আনোয়ার, আব্দুল্লাহ, জসিম, কামাল, নুর আলম বাক্কু, মনসুর, জাসাস মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাবেক সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফর, সহ সভাপতি বাবুল, ১৬ নং সাহেরখালী শ্রমিক দলের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক জাহিদ, ১১ নং মঘাদিয়া ছাত্রদল সভাপতি আরিফ, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাজ্জাদ হৃদয়, যুবদল নেতা মান্নান, সোলেমান, রাসেল, শরীফ, ফারুক, ছাত্রদল নেতা মহিন, রাজিব, ইমন, সাগর প্রমুখ।

গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক স্থানীয় নেতাকর্মী অংশ নেন।

You may also like

Leave a Comment