মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে ৬ পাচারকারী আটক করছে কোস্ট গার্ড

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারচক্রের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ) মধ্যরাতে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালালে সেখানে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। জব্দকৃত ফিশিং বোট ও উদ্ধারকৃত আলামতও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

You may also like

Leave a Comment