মহেশখালীতে সর্ব প্রথম ও সর্ববৃহৎ শিক্ষা উৎসবে ডক্টর হামিদুর রহমান আযাদ

স্বপ্নের মহেশখালী গড়তে সবাই কে ঐক্য বদ্ধ হওয়ার আহবান

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ স্বপ্নের মহেশখালী হিসেবে গড়ে তুলতে এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ মহেশখালী উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাই কে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান আযাদ। আজ ৪ অক্টোবর শনিবার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মহেশখালীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম শিক্ষা উৎসবে তিনি এ আহবান জানান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরেকা শিক্ষা উৎসব সিজন-১ এ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, মহেশখালী উপজেলা শুধু একটা দ্বীপ নয় এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহেশখালী কে নিয়ে পুরো দেশ নতুন করে স্বপ্ন দেখছে। বাংলাদেশের জন্য এটি উন্নয়নের একটা হাব। তিনি বলেন, মহেশখালীর নাম দিয়ে বাংলাদেশ কে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। কারণ মহেশখালী কে ঘিরে সরকার নতুন নতুন পরিকল্পনা প্রনয়ণ ও গ্রহণ করছে। মহেশখালী উপজেলার মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হবে। শত শত কোটি টাকা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন এক সময়ে শিক্ষায় পিছিয়ে পড়া মহেশখালী উপজেলা এখন আগের মতো নেই। মহেশখালীর , কুতুবদিয়ার সন্তানেরা দেশের নেতৃত্ব দিচ্ছে। ডক্টর আযাদ মহেশখালী- কুতুবদিয়ার উন্নয়নের কথা শরন করিয়ে বলেন, যারা এতোদিন পারেনি তারা আর পারবেনা। যারা নিজের উন্নয়নের জন্য ব্যাস্থ তারা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করার সময় তাদের নেই। তাই স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে সরকারের পরিবর্তন হয়েছে, নেতার ও পরিবারের সদস্যদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু মহেশখালী – কুতুবদিয়ার সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ডক্টর আযাদ উন্নয়ন থেকে পিছিয়ে পড়া মহেশখালী উপজেলার, স্বাস্থ্যখাত,যোগাযোগ, শিক্ষার গুনগত মান বৃদ্ধি সহ মাষ্টার প্লান অনুযায়ী স্বপ্নের মহেশখালী গড়ে তুলতে সবাই কে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান। মহেশখালীতে সর্ববৃহৎ ও সর্বপ্রথম ইউরেকা শিক্ষা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিআইপি, আব্দু শুকুর, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজর হক,মহেশখালী থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক,ঢাকা মহেশখালী সমিতির সভাপতি মোহাম্মদ আলি,মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, মহেশখালী উপজেলা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবেদ আল মামুন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম। বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, ঈদগাহ কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন। মহেশখালী কলেজের সাবেক সহকারী অধ্যাপক বাবু আশিষ কুমার চক্রবর্তী, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার গিয়াস উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ব্যবসায়ি আলমগীর সায়িদ,মৌলানা কুতুবউদ্দিন, আবদুল খালেক সহ বিভিন্ন শ্রেণির সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া ছাত্র – ছাত্রীদের নিয়ে স্বেচ্ছা সেবি সংগঠন দুর্বার কতৃক আয়োজিত শিক্ষা বৃত্তি পরীক্ষায় উত্তির্নদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

You may also like

Leave a Comment