বিছনাকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, পালানোর সময় ধাওয়া করে আটক

by The Justice Bangla

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ সুলতান আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, এএসআই (নিরস্ত্র) আলী আহমদ এবং এএসআই (নিরস্ত্র) মো. মনির হোসেনসহ পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিছনাকান্দি ইউনিয়নের কুপার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুলতান আহমদ তার বাড়ির সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুলতান আহমদ বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment