বর্ষায় ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ উদ্দিন

by The Justice Bangla

এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু খালপাড়ের রাস্তা বর্ষার ঢলে ভেঙ্গে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকার মানুষজনের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার অসুবিধা বিবেচনা করে দুয়ারু গ্রামের কৃতি সন্তান আফ্রিকা প্রবাসী আশরাফ উদ্দিন সরেজমিনে এসে সরাসরি রাস্তা সংস্কারে উদ্যোগ নেন।

এলাকাবাসী বলেন, বর্ষায় ভেঙ্গে যাওয়া রাস্তা চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর আমাদের গ্রামের কৃতি সন্তান আশরাফ উদ্দিন যখন রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন, তা আমাদের অনেক উপকারে আসবে।

রাস্তা সংস্কারের বিষয়ে আশরাফ উদ্দিন বলেন, সমাজের কাজে আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। আমরা সকলে এগিয়ে এলে গ্রামে কোনো রাস্তা সংস্কার বিহীন থাকবে না। দুয়ারু খালপাড়ের দীর্ঘদিন ভেঙ্গে থাকা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এ সংক্রান্ত এলাকায় বিত্তশালীদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

এ ধরনের উদ্যোগ গ্রামীণ যোগাযোগ ও যাতায়াতের সুবিধা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকার মানুষ আশা প্রকাশ করেছেন।

You may also like

Leave a Comment