এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসায় দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্ধোধন করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকালে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন এর সভাপতিত্বে সহ-সুপার জহিরুল ইসলাম ও একরামুল হকের যৌথসঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুল মন্নান সওদাগর। মাদরাসা নূরানী বিভাগের প্রধান মাওলানা সিরাজুল ইসলাম, মাদরাসা শিক্ষক মাস্টার একরাম, হাফেজ আতাহার, মাস্টার নূর উদ্দিন, হাফেজ খায়রুজ্জামান, হাফেজ একরাম, মাওলানা হায়দার আলী, শিক্ষিকা কামরুন নাহার প্রমুখ।
মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহনে , দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, হামদ, নাত, ক্বেরাত, আবৃত্তি সহ ৭৪টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ২৭৫ জন বিজয়ী কে ও প্রত্যেক শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের কে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন বাড়ীয়া খালী দাখিল মাদরাসার সহকারী মৌলভী হাফেজ মাওরানা মুহাম্মদ নুরুন্নবী, ও বাঁশ বাড়ীয়া ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রফিকুল উল্লাহ প্রমুখ।
