ফের আটক হলেন চকরিয়ার আলোচিত গরু চোরের ঘটফাদার সাবেক চেয়ারম্যান নবী হোছাইন

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ

চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বহুল আলোচিত নবী হোছাইন চৌধুরী ফের আটক হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার ডিবি পুলিশ তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেন।

জানা যায়, রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর নবী হোছাইন নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালত প্রাঙ্গণেই তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।

নবী হোছাইনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গরু-মহিষ চুরি, অপহরণ, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।সে ২০২১ সালে ২৮ অক্টোবর অনুস্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক এমপি জাফর আলমের আর্শীবাদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চকরিয়ায় সাবেক এমপি জাফর আলমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। এমনকি তার গরু মহিশ চুরির বড় একট
সিন্ডিকেট রয়েছে। যা দক্ষিণ চট্টগ্রাম এলাকায় বিসৃত।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

You may also like

Leave a Comment