ফেনীর পরশুরামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

বিএনপি নেতাকর্মীদের ঢল পাইলট হাই স্কুল মাঠে

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর পরশুরামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা দোয়া মাহফিল করছেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রফিকুল আলম মজনু নেতাকর্মীদের ধৈর্য, দৃঢ়তা ও ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে আহ্বান জানান।

You may also like

Leave a Comment