গোয়াইনঘাট প্রতিনিধি | সিলেটঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬ খ্রি./২৬ রামাদ্বান ১৪৪৭ হিজরি) বিকাল ৪টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শাখা সভাপতি মাওলানা নাজিম মাহমুদ-এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আতিক হাসান মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা সাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পূর্ব জাফলং জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান তাকওয়া অর্জনের মাস। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের আদর্শিক চর্চা ও দ্বীনের খেদমতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কাউসার এবং যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি ও ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা সুফিয়ান সাদাতসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আগত সকল নেতাকর্মী, অতিথিবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
